পোস্টগুলি

গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"আমার ক্রাশসমূহ"

ছবি
ক্লাস ফাইভ। সম্পুর্ন টেনশনবিহীন অবস্থায় বৃত্তি পরীক্ষা দিতে গেলাম। প্রস্তুতি বেশ ছিল। কিন্তু হাতের সুন্দর লেখা না থাকার কারণে বিশেষ সুবিধা করতে পারিনি। তবে, দুদিনের জন্য হলেও পিছনের বেঞ্চে বসা বালিকার উপ্রে ক্রাশ খাইলাম। ক্রাশের সেটাই শুরু। ক্লাসের মেয়েদের দিকে তাকাইতাম না। তারপরেও পোলাপানগুলা বিভিন্ন সমীকরণের সৃষ্টি করত। পরিবারে কিঞ্চিত সমেস্যাও হইছিল ওইটা নিয়া। সে নাহয় আরেকদিন বলব। এরপরে মাদ্রাসার জীবনের শুরু। চঞ্চল থেকে নীরব হবার সূচনা। অস্থিরতা থেকে ব্রেক নেবার সূচনা। আধ্যাত্মিক জীবনেও পদচারণার সূচনা। দৃষ্টি নিম্নে ঝুঁকানোর সূচনা হবার কারণে বালিকাদের চেহারা তেমন খেয়াল করাই হইত না। তাই ক্লাস এইটের শেষ পর্যন্ত ক্রাশহীন অবস্থায়ই কাটল। এইটের বৃত্তি পরীক্ষা শেষে বেড়ানোর সুযোগটা হাতছাড়া করব না বলেই নানাবাড়ি গেলাম। আমরুল গাছে উঠে আমরুল খাইতেছিলাম। রাজকীয় অবস্থা। আমার গাছে আমিই রাজা। খাওয়া থেকে চোখ সরাতে বাধ্য হলাম মিষ্টি সুরে অট্টহাসির শব্দ শুনে। বালিকা সৌন্দর্যের আধার। গোলগাল চেহারা। চিকন ঠোঁট আর এলো চুলের সাথে অসম্ভব চাঞ্চল্যের কম্বিনেশান।  ফলাফল, I'M CRUSHED. ...

কান্না ঢাকা বৃষ্টি

ছবি
সেদিন বৃষ্টি ছিল। অঝোর ধারা বললে তাকে কমই বলা হবে। সারা শহর যেন তলিয়ে যাবে মনে হচ্ছিল। রুমমেট কোথায় ছিল ঠিক মনে করতে পারছি না। রুমে ছিলনা অবশ্যই। আমি জানালার গ্রিল ধরে ড্...

জীবন ও প্রেমঃ বিসমিল্লায় গলদ

ছবি
"ভালবাসা" পৃথিবীর বুকে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলেও এর প্রকৃত অর্থ কেউই সঠিকভাবে বলতে পারবে কিনা সন্দেহ। আমার শুরুটাও তেমনি। প্রকৃত অর্থ আমিও জানতাম না। এখনো জানি না। তবে ক...

জীবন ও প্রেমঃ প্রারম্ভ

ছবি
সাল ২০১২। মার্চ মাস। বিকেল সাড়ে চারটা প্রায়। এস এস সি পরীক্ষা শেষ, তাই বসে বসে মুভি দেখা হচ্ছিল। কাকা ল্যাপটপ নিয়ে এসেছিলেন সৌদি থেকে। যদিও ঐ তিন মাসই ব্যাবহার করেছি; সে নাহয় আরেকদিন বলা যাবে। নোকিয়া ১২০২ মডেলের স্মার্টফোন (??) হঠাতই বেঁজে ঊঠল। না, কোন কল নয়; মেসেজ। কিছু লেখা নেই, শুধু একটা পিকচার মেসেজ। কারো হৃদয়ে কিছু একটা হয়েছে মনে হয়। পরিচিত নাম্বার। তাই বুঝলাম ব্যামোটা কার হয়েছে। ফোন দিলাম। কেমন আছ, কি খবর জিজ্ঞেস করার পরে মেসেজ দেবার কারন জিজ্ঞেস করলে সে বলল, "আমি তোমাকে ভালবাসি, তুমি কি আমায় ভালবাস?" অনেক কঠিন প্রশ্ন। তবে উত্তর দেবার জন্য হাতে সময় খুবি কম। জানিনা ঐ প্রশ্ন শুনেই কিনা আমিও ওকে ভালবাসা শুরু করে দিলাম। তাই উত্তরটাও পজিটিভ ছিল। "হ্যাঁ, আমিও যে তোমাকে ভালবাসি।" সেদিন থেকেই শুরু আমার আরেক রাস্তায় পথ চলা। চলবে...

বিসর্জন

ছবি
♠♠♠বিসর্জন♠♠♠              - মুয়াজ হোসেন ★ "হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া।" একমাত্র বার্থডে মেসেজটা দেখে কিছুটা হলেও মন খারাপের ভাবটা কমল রাকিবের। এটা ওর আঠারোতম জন্মদিন। অ...

সন্দেহরণ

ছবি
১. আজ মাহমুদের জেলে ঢোকার ৪৪তম দিন। ও মাত্র ১৬ বছরের ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনার জন্য মেসে থেকেছে ও। তাই মা-বাবার থেকে দূরে থাকার কারণে কান্নাকাটি  একদমই করে নি। জেলে ঢো...