♦♦প্রয়োজন-৭৮০ দিন ধরে♦♦

তোমাকে প্রয়োজন আমার বেঁচে থাকায় না,
না তো আমার দেখভালের জন্য,
আর না তো আমার একাকিত্ব দূরীভূত করতে।

তোমার প্রয়োজনটা আমার হৃদয়ের।
যে গত ৭৮০ দিন ধরে
রক্ত পাম্প করতে অনীহা প্রকাশ করছে।

তোমার প্রয়োজনটা আমার চোখের;
যে দু'টো গত ৭৮০ দিন যাবৎ
বিসর্জন দিচ্ছে নোনা জলের।

তোমার প্রয়োজনটা আমার ব্রেইনের।
যেটা গত ৭৮০ দিন ধরে
নিউরনগুলোকে তোমার প্রয়োজনীয়তা উপলব্ধি করাচ্ছে;
সিগনাল দিয়ে দিয়ে
অতিষ্ঠ করে তুলছে আমায়।

আসলেই তোমাকে আমার প্রয়োজন নেই
কিন্তু,
আমার সমস্ত শরীরের
প্রতিটি কোষ-গহ্বর তোমাকে চাচ্ছে।
গত ৭৮০ দিন যাবৎ।
___________________________________
-৭/০৪/২০১৫
মুয়াজ হোসেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তর্ক বিতর্ক

#কোম্পানির_প্রচারের_জন্য

অপেক্ষা- ১৮ বছর